গাজীপুরে বিএনপির ২ শতাধিক নেতাকর্মী আ. লীগে

গাজীপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৮, ১৮:২৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২০:৪৫

জাহাঙ্গীর আলমের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির দুই শতাধিক নেতাকর্মী (ছবি– প্রতিনিধি) গাজীপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন। শুক্রবার দুপুরে অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের বাসভবনে যোগদান প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

যোগদান করা বিএনপি নেতাকর্মীরা হলেন–সাবেক গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও কেন্দ্রীয় তাঁতী দলের সহ-সভাপতিসহ দুই শতাধিক নেতাকর্মী। আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক যোগদানকারী নেতাকর্মীদের অভিনন্দন জানান।

গাজীপুর সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনারা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রতি ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইবেন।’

এ সময় জেলা ও থানা পর্যায়ের যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম