বালিয়াকান্দিতে মেহগনি বাগানে মিললো ৯০ বোতল ফেনসিডিল

রাজবাড়ী প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ২২:২২আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:৩৫

উদ্ধার ফেনসিডিল ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে একটি মেহগনি বাগানে লুকিয়ে রাখা বস্তা থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের কুঠির রাস্তা গ্রামের এম এ কুদ্দুসের ওই বাগান থেকে বোতলগুলো উদ্ধার করা হয়। বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেহগনি বাগান থেকে বস্তাভর্তি ৯০ বোতল ফেনসিডিল জব্দ করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, জয়গাটি নিরাপদ ভেবে মাদক ব্যবসায়ীরা সেখানে ফেনসিডিল রেখেছিল। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের