গাজীপুরে শিবিরের ৬ নেতাকর্মী আটক

গাজীপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ০৩:৫৬আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০৪:০৩

আটক গাজীপুরে ইসলামী ছাত্র শিবিরের ছয়জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে গাছা এলাকার আল-বারাকা একাডেমিতে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

আটক নেতাকর্মীরা হলেন— ঝালকাঠি জেলার সম্বলকাঠি গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল করিম (২১), পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাকারীকাঠি গ্রামের নুরু মিয়ার ছেলে তাওহীদ হাসান (২৪), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রায়েরমাকুল্লাহ গ্রামের শের আলী খানের ছেলে হাবিবুর রহমান সুমন (১৯), একই জেলার মধুপুর উপজেলার জলছত্র গ্রামের মৃত শাহজাহানের ছেলে জুয়েল রানা (২০), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজার গাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিয়াজ হোসেন (১৯) এবং কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার নামাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মহিদুল ইসলাম (২৩)।

ওসি ইসমাইল হোসেন বলেন, ‘আমরা সংবাদ পায়, নির্বাচন বানচালের জন্য নাশকতা পরিকল্পনা আটতে আল-বারাকা একাডেমিতে জামায়েত-শিবিরের কিছু নেতাকর্মী একত্রিত হয়ে গোপনে বৈঠক করছে। এ খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালায়। এসময় কয়েকটি জিহাদি বইসহ ছয়জনকে আটক করা হয়। আটক নেতাকর্মীদের মধ্যে একজন শিবিরের সাথী ও একজন সদস্য এবং অন্যরা শিবিরের সক্রিয় কর্মী। তারা জামায়াত-শিবিরের সিনিয়র নেতাদের নির্দেশে এই বৈঠক করছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এ ঘটনায় নাশকতা পরিকল্পনা করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম