জেল গেটে ফের গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
২১ নভেম্বর ২০১৮, ০৪:২৫আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০৪:৫৭

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ নাশকতা ও সরকারি কাজে দেওয়ার মামলায় জামিনে মুক্তির পর জেল গেটে আবারও গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ। মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেল পাচঁটায় অপর একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের তাকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন।
মানববন্ধন কর্মসূচী পালনের সময় গত ৩০ অক্টোবর নগরীর চাষাঢ়া থেকে মামুন মাহমুদসহ চারজনকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পরদিন তাকে আদালতে পাঠানো হয়। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার সুভাষ ঘোষ জানান, উচ্চ আদালতের জামিনের কাগজপত্র জেলা কারাগারে পৌঁছালে মঙ্গলবার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান,  নাশকতার অপর একটি মামলায় মামুন মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম