নরসিংদীতে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় তিনটি হত্যা মামলা

নরসিংদী প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ১৫:৪৬আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৫:৪৬

মামলা

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে পৃথক সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় আরও একটি হত্যা মামলা করা হয়েছে।এ নিয়ে তিনজন নিহতের ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

নিলক্ষার গোপীনাথপুরে গুলিবিদ্ধ হয়ে স্বপন মিয়া নিহতের ঘটনায় মামলাটি করা হয়। বুধবার সকালে নিহতের বড় ভাই দুলাল মিয়া বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নিলক্ষা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উল কাদির জানান, চরাঞ্চলে তিনটি হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর আসামি ও সংঘর্ষের মূল হোতাদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গত শুক্রবার রায়পুরার চরাঞ্চলের দুই ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম