‘দেশে নির্বাচনি সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে’

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১৬:১২আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৬:১৬

‘দেশে নির্বাচনি সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে’ দেশে নির্বাচনি সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ও মাদারীপুর-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপ। তিনি বলেন,‘প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করছেন। কোথাও কাউকে মনোনয়নপত্র দাখিল করতে বাধা দেওয়া হচ্ছে না। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি পরিবেশ নেই, এটি সত্য নয় জানিয়ে আবদুস সোবাহান গোলাপ বলেন,‘নির্বাচনি পরিবেশ নেই, এটা বিএনপির কথার কথা। এ অভিযোগ তারা শুরু থেকেই করে আসছে। এটা মিথ্যা কথা। আমার সন্দেহ হয় আদৌ বিএনপি নির্বাচনে আসবে কিনা?’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি মহাজোটের সঙ্গেই জোটবদ্ধ নির্বাচনে অংশ নেবে। তাদের সঙ্গে আমাদের আসন ভাগাভাগি শেষ হয়েছে। জাতীয় পার্টি থেকে থেকে যারা নির্বাচন করবেন তাদের চূড়ান্ত করা হয়েছে। আসন ভাগাভাগি নিয়ে তাদের সঙ্গে মহাজোটের কোনও সমস্যা নেই।’

আবদুস সোবহান গোলাপ বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সারা দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিবেন এবং আগামী সংসদ নির্বাচনে জয়ী হয়ে মহাজোট আবার সরকার গঠন করবে।’

এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, কালকিনি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কালকিনি উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হাওলাদার, কালকিনি উপজেলা যুবলীগ সভাপতি মনির হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান