কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১১:৫৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১১:৫৯

গাজীপুর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি আব্দুল্লাহ আল তামিমের (২৮) মৃত্যু হয়েছে। বুধবার (২৮ নভেম্বর)বিকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ তার মৃত্যু হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১’র ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত তামিম জামালপুরের ইসলামপুর উপজেলার ইসলামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
নিহতের চাচা আব্দুস সামাদ জানান, আব্দুল্লাহ আল তামিম ঢাকার তেজগাঁওয়ে তার চাচাতো ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। সে তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সদস্য ছিল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১’র ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, তামিম ঢাকার উত্তরখান থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য মামলার আসামি। গত ১৮ অক্টোবর থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। বুধবার বিকাল ৩টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, বিকালে ৪টা ১৫ মিনিটে তামিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি ওয়ারীতে
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি ওয়ারীতে
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের