‘মুক্তিযোদ্ধাদের চরমভাবে অপমান করেছেন নজরুল ইসলাম খান’

কেরানীগঞ্জগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৮, ১৭:০০আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৭:২১

বক্তব্য রাখছেন কামরুল ইসলাম (ছবি– প্রতিনিধি)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম খান ‘জামায়াতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে’ দাবি করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

শুক্রবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মাদারীপুরে ঢাকা-২ আসন নির্বাচন পরিচলানা সমন্বয় কমিটির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘জামায়াতের মধ্যে মুক্তিযোদ্ধা আছে মন্তব্য করে সব মুক্তিযোদ্ধাদের চরমভাবে অপমান করা হয়েছে। বিএনপি নেতা নজরুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার বক্তব্য দিতে গিয়ে বলেছেন, জামায়াতের মধ্যে মুক্তিযোদ্ধা আছে। তিনি একথা বলে এদেশের সব মুক্তিযোদ্ধাদের চরমভাবে অপমান করেছেন এবং মুক্তিযোদ্ধাদের অন্তরে আঘাত দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়াও একাত্তরের শহীদদের নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন।          ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন এখন নির্বাচন কমিশন নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা জানে, আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবে না। তাই তারা এখন থেকে নির্বাচন বানচাল করার নানা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আগামীতে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন হবে। পুরো জাতি আজ আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে। বিএনপি বলছে, তারা নির্বাচনের দিন হাজার হাজার নেতাকর্মী নিয়ে ভোটকেন্দ্র পাহাড়া দেবে। কিন্তু এই কথা বলে তারা নির্বাচনের দিন সংঘর্ষ সৃষ্টি করতে চায়। তাই এই অপশক্তির বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর মতো সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচনি পরিবেশ কেউ যেন নষ্ট করতে না পারে, সে দিকে নজর রাখতে হবে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন বিদেশে খাদ্য রফতানি করার যোগ্যতা অর্জন করেছি। কৃষকেরা বিনামূল্যে সার ও বীজ পাচ্ছে। বাংলাদেশে এখন চার কোটি মেট্রিক টন চাল উৎপাদন হচ্ছে। মানুষের কোনও অভাব নাই। দেশে হতদরিদ্রের হার এখন ৯ শতাংশ। দেশে কোনও ভিক্ষুক নাই। ১০ টাকা কেজি দরে ৫০ লাখ পরিবারকে চাল দেওয়া হচ্ছে।  বিশ্ববাসী এখন বাংলাদেশকে শ্রদ্ধার সঙ্গে দেখে। বাংলাদেশের এই উন্নায়নকে ধরে রাখতে হলে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

ঢাক-২ আসন নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী মো. আবুল হাসান মোস্তানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– খাদ্যমন্ত্রীর ছেলে ডাক্তার তানজিল ইসলাম ওয়াদিদ, নির্বাচন পরিচলান সমন্বয় কমিটির আহ্বায়ক শফিউল আজম খান বারকু, সদস্য সচিব ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান