টাঙ্গাইলে সরকারি পাঠ্যবই বোঝাই ট্রাক খাদে

টাঙ্গাইল প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৯আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৯

ট্রাক উল্টে পাঠ্যবই পানিতে পড়ে গেছে

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি পাঠ্যবই বোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে পানিতে ভিজে কয়েক হাজার বই ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (০১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলা পরিষদের গেটের কাছে এ ঘটনা ঘটে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘নারায়নগঞ্জ থেকে একটি ট্রাক কালিহাতী ও ঘাটাইল উপজেলায় পাঠ্যবই পৌঁছে দিতে  এসেছিল। কালিহাতী উপজেলা পরিষদের ভেতর ঢোকার সময় ট্রাকটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পাঠ্যবইগুলো  পুলিশ পাহারায় উদ্ধার করা হয়েছে। তবে বইগুলো তুললেও পানিতে ভিজে কয়েক হাজার বই নষ্ট হয়ে গেছে।’

 জানা যায়, কালিহাতী এবং ঘাটাইল উপজেলার জন্য বরাদ্দকৃত আর.আর প্রিন্টিং এন্ড প্যাকেজিং কোম্পানির অষ্টম শ্রেণির ১ লক্ষ ২১ হাজার ১শত ২০ কপি সরকারি পাঠ্য বই ছিল ওই ট্রাকটিতে।

কালিহাতী উপজেলা শিক্ষা অফিসার রোকেয়া খাতুন জানান, দুর্ঘটনার খবর শুনেছি। আজকে ছুটির দিন আমি বাড়িতে আছি। ক্ষতির পরিমাণ সঠিক বলতে পারবো না। আমাদের জন্য বরাদ্দকৃত সব বই রিসিভ করেছি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম