ধামরাইয়ে বাসের ধাক্কায় দুই অটোযাত্রী নিহত

সাভার প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৮, ২২:০০আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২২:১০

ধামরাই

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও দুই জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের ধুলট ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– আমিন (৩৮) ও তার শ্যালক সিফাত (২৩)। তারা দু’জনই ধামরাইয়ের বালিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, আজ (শুক্রবার) বিকালে ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস চৌহাট ইউনিয়নের ধুলট ব্রিজে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বাসের নিচে চাপা পড়ে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া, অটোরিকশাচালকসহ আর দুই জন আহত হন। আহদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম