সরবরাহ বাড়ায় লোকসানের আশঙ্কায় সবজি চাষিরা

নরসিংদী প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৮, ১০:২৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩৬

সবজি ক্ষেত নরসিংদীতে উৎপাদন বাড়ছে শীতকালীন শাক-সবজির। মৌসুমের শুরুতে আশাব্যঞ্জক ফলন ও ন্যায্যমূল্য পাওয়ায় লাভবান হয়েছিলেন চাষিরা। তবে উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় সব ধরনের সবজির দাম কমছে বলে জানান তারা। এতে উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসানে পড়ার আশঙ্কা সবজি চাষিদের।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় শীতকালীন শাক-সবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সাড়ে ৭ হাজার হেক্টর জমি। আবাদ হয়েছে প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর।

সবজি ক্ষেত সবজি চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নরসিংদীর ৬ উপজেলার ফসলি জমিতে শীতের শুরুতেই আবাদ হয়েছে শীতকালীন শাক-সবজি। আবহাওয়া অনুকূলে থাকায় শিম, ফুলকপি, বাঁধাকপি, লালশাক, লাউ, মুলা, বেগুনসহ অন্যান্য সবজির ফলন ভালো হয়েছে। শীতের শুরুতে পুরোদমে শাক-সবজির ফলন না হলেও ন্যায্য দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা।

জেলার সবজির পাইকারি বাজারগুলোয় কদর বেড়েছে শীতকালীন এসব সবজির। প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পাইকারি ক্রেতারা এসে কিনে নিচ্ছেন এখানকার শাক-সবজি। পাইকারি বাজার বেলাবো উপজেলার বারৈচা, নারায়ণপুর, রায়পুরার জঙ্গি শিবপুর, শিবপুর উপজেলা সদর, সিএন্ডবি বাজার, পালপাড়া বাজারসহ সবজির সবগুলো পাইকারি বাজারে সবজির ন্যায্য দাম পাওয়া যাচ্ছে। তবে সবজির উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় সবধরনের সবজির দাম কমছে বলে জানান তারা। সার, কীটনাশকসহ উৎপাদন খরচ না কমায় লোকসানের আশঙ্কা তাদের।

সবজি ক্ষেত পলাশ উপজেলার সেকান্দরদী, ঝালকাটা, পিতাম্বরদী গ্রামের সবজি চাষি ফায়জুল ইসলাম, খোকন মিয়া, জহিরুল ইসলাম, আবুল হোসেন বলেন, মৌসুমের শুরুতে শীতকালীন শাক-সবজির ফলন বাম্পার না হলেও সন্তোষজনক। এখন দামও পাওয়া যাচ্ছে আশানুরূপ। কিন্তু প্রতি সপ্তাহেই পাইকারি বাজারে সবধরনের সবজির সরবরাহ বাড়ায় দাম কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা কমছে। এভাবে কমতে থাকলে লোকসান গুনতে হবে।

নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুল হাই বলেন, রাজধানীর চাহিদার প্রায় ৪০ ভাগ সবজির সরবরাহ হয়ে থাকে নরসিংদী জেলা থেকে। মৌসুমের শুরুতে সঠিক সময়ে একই ধরনের সবজির আবাদ না করে প্রকারভেদে বিভিন্ন ধরনের সবজির আবাদ করতে পারলে চাষিদের লোকসানের আশঙ্কা কম থাকে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের