নির্বাচনে দায়িত্বশীল ব্যক্তিদের নিরপেক্ষ আচরণের কোনও বিকল্প নেই: মঈন খান

নরসিংদী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৯আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৪:১৫

নির্বাচনে দায়িত্বশীল ব্যক্তিদের নিরপেক্ষ আচরণের কোনও বিকল্প নেই: মঈন খান সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রার্থী থেকে শুরু করে সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিদের নিরপেক্ষ আচরণের কোনও বিকল্প নেই বলে জানিয়েছেন নরসিংদী-২ আসনে বিএনপি/ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার (১০ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ নিতে আসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘কয়েকদিনের মধ্যেই দলীয় নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। নির্বাচনি ইশতেহারে খালেদা জিয়ার ঘোষিত ভিশন টুয়েন্টি-থার্টি’র (২০৩০) প্রতিফলন থাকবে এবং এতে দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নকে প্রাধান্য দেওয়া হবে।’

এদিকে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এসব প্রতীক বরাদ্দ দেন। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত হয়ে প্রতীক বরাদ্দ নেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম