‘বিশ্বের পাঁচ সৎ ও প্রভাবশালী রাষ্ট্রনায়কের মধ্যে শেখ হাসিনা তৃতীয়’

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৮:৫১

বক্তব্য রাখছেন শেখ ফজলুল করিম সেলিম (ছবি– প্রতিনিধি)

গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘বিশ্বের পাঁচ জন সৎ ও প্রভাবশালী রাষ্ট্রনায়কের মধ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৃতীয়। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন সুষ্ঠু হলে আমরা দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করবো।’

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় হাইস্কুল মাঠে গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ভেঙে যাবেন, তবু মচকাবেন না। কারণ তিনি জানেন, দেশকে কিভাবে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হয়। কিভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হয়।’

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিধান চন্দ্র বালার সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক বাবুল আক্তার বাবলা, জেলা আওয়ামী লীগ নেতা এস এম শাহ আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ পৌরসভা মেয়র কাজী লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের