সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আটক

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:২৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:২৯

গ্রেফতার কৃষক শ্রমিক জনতালী নেতা টাঙ্গাইলের সখীপুরে নাশকতা মামলায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীমকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে থেকে তাকে আটক করা হয়। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা জানান, গত সেপ্টেম্বর মাসে সখীপুর থানায় বিএনপির ১৬ জন নেতাকর্মীসহ উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা হয়। সেই সময় ওই মামলায় বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ। মামলার পর মীর জুলফিকার শামীম গাঢাকা দেয়।

ওসি আমীর হোসেন বলেন, ‘সেপ্টেম্বর মাসে শামীমের বিরুদ্ধে একটি নাশকতার মামলা হয়। মামলার পর থেকে সে পলাতক ছিল। পরে বুধবার রাতে থানার সামনে থেকে তাকে আটক করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের