গোপালগঞ্জে পাচারের সময় তিন হাজার কেজি ইউরিয়া সার জব্দ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৬

পাচারের সময় আটক সার

গোপালগঞ্জে পাচারের সময় তিন হাজার কেজি (৬০ বস্তা)ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার রাতে জেলা শহরের পাচুড়িয়া থেকে এ সার জব্দ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, শহরের মনি ট্রেডার্স থেকে একটি নসিমনে করে তিন হাজার কেজি (৫০ কেজি করে ৬০ বস্তা) ইউরিয়া সার টুঙ্গিপাড়ার উপজেলার বর্ণি গ্রামের নাসির মিয়ার কাছে পাচার করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পাচুড়িয়া থেকে নসিমনসহ সার জব্দ করা হয়। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেকেন্দার শেখ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে বৈধ কাগজপত্র না থাকলে নিয়মিত মামলা করা হবে বলে তিনি জানান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের