মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ল্যাংড়া খসরু ও কানা সুমন নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৩০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৮

মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধের সময় আহত র‍্যাব সদস্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় মুন্সীগঞ্জ সদরে র‍্যাব-১১ সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের কথিত বন্দুকযুদ্ধে ল্যাংড়া খসরু (৩৬) ও কানা সুমন (৩৮) নামে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। এই ঘটনায় মোকাররম হোসেন (৪৫) ও সাফায়াত (৩১) নামে র‍্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার(১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় র‍্যাবের মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে এই ঘটনা ঘটে। আহত দুই র‍্যাব সদস্যকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর উপজেলার রামপাল বল্লালবাড়ি গ্রামের মৃত সুরুজ মাদবরের ছেলে মো. খসরু ওরফে ল্যাংড়া খসরু অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। সদর থানায় খসরুর বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। কানা সুমন সদরের কোটগাঁও এলাকার মৃত কাসেমের ছেলে। তার বিরুদ্ধেও মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলা আছে।

র‍্যাব-১১, সিপিসি-১ এর পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয় সিপাহীপাড়া এলাকায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এই ঘটনায় ল্যাংড়া খসরু ও কানা সুমন নামে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। গোলাগুলির এক পর্যায়ে দুই র‍্যাব সদস্যের ডান ও বাম হাতে গুলি লাগে। তাদের গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

র‍্যাব সূত্রে জানা যায়, প্রায় ৩০-৩৫ মিনিট গোলাগুলি হয় সন্ত্রাসীদের সঙ্গে। কানা সুমন ও ল্যাংড়া খসরু প্রাইভেটকারে অবস্থান করে র‍্যাব সদস্যদের ওপর গুলি চালায়। সন্ত্রাসী কাছ থেকে তিনটি পিস্তল, ইয়াবা ও গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া র‍্যাবের দুই সদস্যর ডান ও বাম হাতে গুলি লাগে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম