গ্যাসের চুলার আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ফতুল্লার কোতোয়ালেরবাগ এলাকায় গ্যাসের চুলা থেকে আগুন ধরে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ সাখার ইন্সপেক্টর সাজ্জাদ রোমেন (মিডিয়া) বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

দগ্ধরা হলেন- রমিথ (১৪), নারায়ণ (৪০), শাওন (১০), অর্চণা (২৮), অর্পিতা (১০), শ্রিনাথ (৩৫), অনামিকা (১৫), সুষ্মিতা (২৭) ও হরিদাস (৫৫)।

ইন্সপেক্টর সাজ্জাদ রোমেন জানান, আজ সকালে বাড়ির গৃহকত্রী রান্না ঘরে যাওয়ার আগে থেকেই চুলা লিকেজ হয়ে সেখান থেকে গ্যাস বেরুচ্ছিল। এসময় গৃহকত্রী ম্যাচ দিয়ে চুলা জ্বালাতেই পুরো ঘরে আগুন ধরে যায়। এতে ওই বাড়ির সবাই দগ্ধ হন। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক