টাঙ্গাইলে পুলিশের গাড়িতে হামলা, আহত তিন

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ১৩:২৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৩:২৪

টাঙ্গাইলে পুলিশের গাড়িতে হামলা, আহত তিন টাঙ্গাইলে সখীপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা এলাকায় এ ঘটনা ঘটে। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন এ তথ্যটি জানিয়েছেন।

পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে সখীপুর থানা পুলিশ টহল দিতে পিকআপ ভ্যান নিয়ে উপজেলার বড়চওনা এলাকায় যাচ্ছিল। পুলিশের গাড়িটি সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা ককটেল ফাঁটালে পুলিশ আত্মরক্ষার্তে ১৯ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ।

ওসি আমীর হোসেন বলেন, ‘হামলার ঘটনায় পিকআপ ভ্যান ভাঙচুরসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম