বড় ভাইকে খুনের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ২৩:১৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২৩:১৮

গাজীপুর গাজীপুরের কালিয়াকৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভাইকে ছোট ভাই ও তার সহযোগীরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় আহত হয়েছেন নিহতের স্ত্রীসহ আরও তিনজন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনা সঙ্গে জড়িত সন্দেহে নিহতের ছোট ভাইসহ দুজনকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম মোস্তফা (৫৫) এবং তার ছোট ভাই মোতালেব (৪৫)। তারা কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন— নিহত মোস্তফার স্ত্রী জরিনা বেগম (৪০), আরেক ভাই আব্বাস (৫০) ও ভাতিজা শুক্কুর আলী (২৪)।

এ ঘটনায় আটক হলেন— নিহতের ছোট ভাই মোতালেব ও তার বন্ধু মির্জাপুর উপজেলার বনখরিয়া গ্রামের রফিক (৪০)।

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিনহাজ জানান, ‘কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া গ্রামের কাজিম উদ্দিনের বাড়িতে থাকা একটি টিউবওয়েলের পানি তার চার ছেলে ও এক ভাই ব্যবহার করেন। টিউবওয়েলটিতে সমস্যা দেখা দিলে তা মেরামত করা নিয়ে বুধবার বেলা ১১টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ছোট ভাই মোতালেব ও তার বন্ধু প্রতিবেশী রফিকুল ইসলাম ঘর থেকে চাপাতি ও চাকু এনে মোস্তফাকে আঘাত ও মারধর করে। এতে গুরুতর আহত হয়ে মোস্তফা মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। এসময় মোস্তফার স্ত্রী, মেঝো ভাই ও ভাতিজা আহত হন। তাদের টাঙ্গাইলে মির্জাপুরের হাসপাতালে পাঠানো হয়। এদিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের