বাড়িতে গুলি ও ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় মোয়াজ্জেমকে দুষলেন মাহী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৮, ১৫:০৮আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৮:০৬

মাহী বি চৌধুরী মুন্সীগঞ্জ-১ আসনের মহাজোট প্রার্থী ও বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর বাড়িতে গুলি চালানো ও তার নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি। এ ঘটনায় বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জড়িতদের বিচার দাবি করেন। পাশাপাশি ঘটনার জন্য তিনি বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনকে দায়ী করেছেন।

মাহী বলেন, ‘শাহ মোয়াজ্জেমের চরিত্র এখনও পরিবর্তন হয়নি। ঢাকা থেকে বহিরাগতরা এলাকায় প্রবেশ করেছে। ৪-৫ দিন ধরে এসব খবর পেয়েছি। পুলিশকে এই বিষয়গুলো জানানো হয়েছে। বিএনপি, জামায়াত-শিবির কর্মীদের একত্র করে এখানে পাঠানো হয়েছে। এ ধারাবাহিকতায় একদল দুর্বৃত্ত আমার বেডরুমে ৫ রাউন্ড গুলি ছুড়েছে। তবে তখন আমি বাচ্চাদের সঙ্গে নির্বাচনি ক্যাম্পেইনে ছিলাম বলে বেঁচে গেছি।’

তিনি আরও বলেন, ‌‘এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনকে চাচা ডাকি। তার এমন কর্মকাণ্ডে খুব দুঃখ লাগে। আমাদের শান্তিপূর্ণ অবস্থানকে দুর্বলতা ভাবা মোটেও ঠিক হবে না। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই।’

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান, সিরাজদিখান উপজেলা বিকল্প ধারার সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ।

প্রসঙ্গত, বুধবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে শ্রীনগরে মাহী বি চৌধুরীর গ্রামের বাড়িতে গুলি ও আটপাড়ায় মাহীর নৌকা প্রতীকের সমর্থনে স্থাপিত নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম