সখীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৮, ১৪:৫২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৭

সড়ক দুর্ঘটনা টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (৪৫) নামের এক স‘মিল শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে সখীপুর-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিফ উপজেলার মুচারিয়া পাথার এলাকার সাকাসর মিয়ার ছেলে। সে ওই এলাকার নজরুল ইসলামের স‘মিলে কাজ করতো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে আরিফ সিএনজিচালিত অটোরিকশাযোগে টাঙ্গাইল থেকে সখীপুর যাচ্ছিল। তিনি নলুয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী মাহিন্দ্র অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন। গুরুতর আহত আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন আরও চার জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি আমির হোসেন বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম