আ.লীগ প্রার্থীর গণসংযোগে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৮, ১৫:০১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৫:১৪

গাজীপুরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি তার পথসভা ও গণসংযোগে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ করেনে। তিনি বলেন,  নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিপক্ষ বিএনপি নানা পাঁয়তারা করছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) কাপাসিয়ায় আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ্ এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলণে মুহাম্মদ শহীদুল্লাহ্ লিখিত বক্তব্যে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমির প্রতি জনগণের ভালোবাসা ও গণজোয়ার দেখে বিএনপি প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা ভয় পেয়েছেন। বিএনপি নেতাকর্মীদের অপকর্মের জন্য এলাকায় জনসম্মুখে আসতে তারা সাহস পাচ্ছে না। তাই তারা এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা পাঁয়তারা করছে। তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে ১১ ডিসেম্বর কাপাসিয়ায় মেডিক্যাল মোড়ে, ১৩ ডিসেম্বর দূর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়াতে, ১৪ ডিসেম্বর আওয়ামী লীগ প্রার্থীর পথসভা ও গণসংযোগে বাধা সৃষ্টি করতে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ব্যাপারে রির্টানিং অফিসার ও পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে বিএনপি জানিয়েছে,  তারা কোথাও বাধা দিচ্ছে না। আওয়ামী লীগের কর্মীদের দ্বারা কোথাও কোনও প্রার্থী বা তাদের কর্মী সমর্থক বাধাগ্রস্ত হচ্ছে না। আওয়ামী লীগের নেতাকর্মীর দ্বারা কেউ বাধাগ্রস্ত হলে সংগঠন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম