আ.লীগ নেতার ওপর হামলা, যুবলীগের আহ্বায়কসহ ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সাভার প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ০০:৫৬আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ০০:৫৭

সাভার সাভারে সংসদ সদস্যের নির্বাচনি প্রচারণার সময় এক আওয়ামী লীগ নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারসহ ৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ ১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে আহত আওয়ামী লীগ নেতা মোসারফ হোসেন মুসার ভাই মহিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এর আগে এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নয়ারহাট এলাকা থেকে পাথালিয়া ইউনিয় যুবলীগের আহ্বায়ক সুমন পন্ডিতকে গ্রেফতার করে পুলিশ।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ঘোষবাগ এলাকায় প্রচারণায় আওয়ামী লীগ নেতার ওপর হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্র ও স্থানীয়দের থেকে জানা যায়, শুক্রবার দুপুর দুইটার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নির্বাচনি প্রচরণা চালাচ্ছিলেন আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সাংসদ ডা. এনামুর রহমান। এসময় তার সঙ্গে আশুলিয়ার যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দুপুর ১২টার দিকে সরকার মার্কেট এলাকায় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির সরকারের লোকজনের সঙ্গে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোশারফ হোসেন মুসার লোকজনের বাকবিতণ্ডা হয়। পরে সেখান থেকে প্রচারণা শেষে ঘোষবাগের উদ্দেশ্যে রওনা দেন নেতাকর্মীরা। ঘোষবাগ এলাকায় পৌঁছানোর পর গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই আগে থেকে সেখানে থাকা যুবলীগ নেতা কবির সরকারের লোকজন তার ওপর হামলা চালায়। এসময় আওয়া মীলীগ নেতার মাথা ফাটিয়ে দেয় তারা। এ ঘটনায় আনোয়ার নামের আরও এক ব্যক্তি আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে ভর্তি কর হয়েছে।
ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি এস মিজান বলেন, এ ধরনের কোনও ঘটনার অভিযোগ পেলে সে যেই হোক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম