আ.লীগ সর্বশক্তি দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে: মির্জা ফখরুল

নীলফামারী প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ১৫:৫২আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৫:৫২

সৈয়দপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বশক্তি দিয়ে শেষ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পারছে না। যে কোনও মুহূর্তেই আওয়ামী লীগ উধাও হতে পারে।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দপুরের ফাইভ স্টার মাঠে বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা এ নির্বাচনি জনসভার আয়োজন করে।  

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিএনপি চেয়ারপার্সনের মুক্তি, হামলা মামলা ও গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আমরা নির্বাচনের মাঠে  শেষ পর্যন্ত থাকবো।’

মির্জা ফখরুল ভোটারদের উদ্দেশ্যে বলেন,‘ভোটের দিন আপনারা ভোট দিয়ে কেন্দ্র পাহাড়ায় থাকবেন। যাতে আপনাদের আমানত সুরক্ষিত থাকে। কারণ ঠুঁটো জগন্নাথ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

এছাড়া, সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন,‘আদালত আর পুলিশ ছাড়া কেউ আপনাদের সঙ্গে নেই। তাই আপনারা দয়া করে মামলা ও হামলা বন্ধ করুন।’

সৈয়দপুরে নির্বাচনি প্রচারণা শেষে বিএনপি মহাসচিব পার্বতীপুর, চিরিরবন্দর ও দিনাজপুরে অনুরুপ সভা করবেন। এর আগে সকালে  ইউএস বাংলার বিমানে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আবদুল গফুর সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক এমপি বিলকিছ ইসলাম, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো.আমজাদ হোসেন সরকার প্রমুখ।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম