সখীপুর থানার ওসিকে প্রত্যাহারের দাবি ঐক্যফ্রন্টের

টাঙ্গাইল প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ১৯:০৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৯:০৮

লিখিত বক্তব্য পাঠ করেন সখীপুর উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের অভিযোগ এনে টাঙ্গাইলের সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেনকে প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে সখীপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে ঐক্যফ্রন্টের পক্ষে এ দাবি জানান সখীপুর উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন।

লিখিত বক্তব্যে দুলাল হোসেন বলেন, ‘৩০ ডিসেম্বর নিবার্চনকে কেন্দ্র করে সখীপুর থানার ওসি আমির হোসেন ঐক্যফ্রন্টের প্রার্থী (ধানের শীষ) কুঁড়ি সিদ্দিকীর সমর্থক ও নেতাকর্মীদের প্রকাশ্যে নির্যাতন এবং পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আদালত থেকে সংশ্লিষ্ট মামলায় জামিন দেওয়া হলেও ষড়যন্ত্রমূলকভাবে সখীপুর থানার বিভিন্ন পেনডিং মামলায় তাদের শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আটক রাখা হয়েছে। তাই নির্বাচনে সুষ্ঠু পরিবেশের জন্য সখীপুর থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

এসময় জেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সখীপুর থানায় ঐক্যফ্রন্টের সমর্থকদের বিরুদ্ধে এ পর্যন্ত পাঁচটি মামলা করা হয়েছে। সখীপুর উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি ও সম্পাদকসহ প্রায় ৫০০ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে সখীপুর উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি, সম্পাদক, উপজেলা ছাত্র দলের সভাপতি ও সম্পাদকসহ ২৩-২৪ জন নেতাকর্মী কারাগারে রয়েছেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন—ঐক্যফ্রন্ট নেতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সহ-সভাপতি আলহাজ আবদুস সবুর খান, রফিকুল ইসলাম প্রমুখ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম