‘আমার এলাকায় একটি কটু কথা পর্যন্ত হয়নি’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ১১:১৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৩:২৯

শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও মহাজোটের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, ‘আমার নির্বাচনি এলাকায় পোস্টার ছেঁড়া তো দূরের কথা, একটি কটু কথা পর্যন্ত হয়নি। নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির মহাসচিব এসে গেছেন, সেখানে কোনও ঘটনা ঘটেনি। যা ঘটেছে তা হচ্ছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দালের বহিঃপ্রকাশ। নারায়ণগঞ্জের নির্বাচনের পরিবেশ সুষ্ঠু সুন্দর রয়েছে। কিন্তু বহিরাগত শক্তি এই শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে।’

শনিবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের এডিবয়েল কারখানার সামনে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘২০০১ সালের ১৬ জুন আওয়ামী লীগ অফিসে বোমা হামলা করে ২০ জনকে হত্যা করা হয়েছে। আমিসহ অনেকে আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। সেই শক্তি নারায়ণগঞ্জে আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে আমাদের কাছে তথ্য আছে।’

শামীম ওসমান বলেন, ‘বিএনপির কাঁধে বন্দুক রেখে বা বিএনপির সম্মতিতে নারায়ণগঞ্জ চার আসনকে বেছে নেওয়া হয়েছে কোনও কিছু ঘটানোর জন্য। নির্বাচনি এলাকায় যেভাবে লোকজন আসছে তারা বিএনপির কর্মী নয়। ২০০১ সালের যে শক্তি নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে বোমা হামলা করেছিল সেই শক্তিগুলো নারায়ণগঞ্জকে বেছে নিয়েছে।’

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম