শ্রীপুরে সারাহ জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে আটটি ইউনিট

গাজীপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৪

শ্রীপুরে সারাহ জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে আটটি ইউনিট গাজীপুরের শ্রীপুর পৌর শহরের কেওয়া বাজার এলাকায় সারাহ কম্পোজিট মিলস লিমিটেড (পাটজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান) নামের একটি প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ডিসেম্বর) ভোর ৬টার দিকে কারখানাটির ব্রেকিং কার্ড কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট কাজ করছে।
কারখানার জৈষ্ঠ উৎপাদন কর্মকর্তা আমিনুল হক জানান, ভোর পৌনে ছয়টার দিকে কারখানার কর্মচারীদের একটি শিফট বিদায় নেওয়ার পর আরেকটি শিফটের কর্মীরা কারখানার ভেতরে ঢুকছিল। এসময়ের মধ্যে কারখানাটির মূল ভবনের ব্রেকিং কার্ড রুমে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
শ্রীপুরে সারাহ জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে আটটি ইউনিট গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে গাজীপুর ফায়রি সার্ভিস, শ্রীপুর ফায়ার সার্ভিসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমীন জানান, তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের