মানিকগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী জিন্নাহ কবীর কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ১৫:১৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৩

মানিকগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী জিন্নাহ কবীর কারাগারে নাশকতার মামলায় কারাগারে গেলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী এস এ জিন্নাহ কবীর। সোমবার দুপুরে বিএনপির ওই নেতা মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রওশন জাহানের আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এস এ জিন্নাহ কবিরের আইনজীবী একেএম কায়সার এই তথ্য নিশ্চিত করেছেন। ওই আইনজীবী জানান, ঘিওর উপজেলায় চলতি বছরের ২৫ জুলাই দায়ের করা একটি নাশকতার মামলায় তিনি হাজিরা দিতে এসেছিলেন।

উল্লেখ্য, এসএ জিন্নাহ কবির একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। সম্প্রতি জিন্নাহ কবীরের প্রতীকের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন জেলা বিএনপির সহ-সভাপতি খোন্দকার আব্দুল হামিদ ডাবলু। হাইকোর্টের রায় ডাবলুর পক্ষে গেলেও তিনি এখনও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে জিন্নাহ কবি রিট করেছেন। আজ (সোমবার) ওই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম