নরসিংদীতে ড. মঈন খানের ব্যক্তিগত সহকারী আহত

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
২৫ ডিসেম্বর ২০১৮, ০৪:২৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ০৪:৩২

বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির প্রার্থী ড. আবদুল মঈন খান প্রচারণা চালানোর সময় পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে জিনারদী ইউনিয়নের পারুলিয়া মোড়ে এই ঘটনা ঘটে। এই বিষয়ে জানাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে গেলে দুর্বৃত্তদের হামলায় আহত হন মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।

পলাশ থানার ওসি মকবুল হোসেন প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ড. আবদুল মঈন খান পারুলিয়া মোড়ে শোডাউন করার সময় ব্যাপক যানজট ও বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে উনাকে বিষয়টি বুঝিয়ে বললে তিনি নেতাকর্মীদের সরিয়ে দিয়ে চলে যান। পরে ইউএনও’র কার্যালয়ের সামনে ওনার পিএসের ওপর কে বা কারা হামলা চালিয়েছে বলে শুনেছি।’

দলীয় নেতাকর্মীরা জানান, বিএনপি প্রার্থী ড. আবদুল মঈন খান দুই শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলার পারুলিয়া মোড়ে প্রচারণা চালাচ্ছিলেন। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ও বিশৃংখলা সৃষ্টির আশঙ্কায় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনার পর ড. আবদুল মঈন খান ও তার ব্যক্তিগত সহকারী মিল্টন নরসিংদী-২ (পলাশ) আসনের সহকারী রিটার্নিং অফিসার ভাস্কর দেবনাথের কার্যালয়ের দিকে যান। মঈন খান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। এই সময় রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে দুর্বৃত্তরা লাঠিসোটা নিয়ে মিল্টনের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় ও নাকে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম