ধামরাইয়ে নৌকার সমর্থনে সরলেন জাপার ইসরাফিল খোকন

সাভার প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ২৩:২৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২৩:২৬

জাপার ইসরাফিল খোকনের ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উল্লাস (ছবি– প্রতিনিধি)

ঢাকা-২০ (ধামরাই) আসনে নৌকার সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোহাম্মদ ইসরাফিল খোকন। বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে ধামরাইয়ের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।

মোহাম্মদ ইসরাফিল খোকন বলেন, ‘ঢাকা-২০ আসনে আওয়ামী লীগ প্রার্থী বেনজির আহম্মেদকে সমর্থন দিয়ে আমি ভোট থেকে সরে দাঁড়াচ্ছি। আমার দলীয় নেতাকর্মীদের নৌকা মার্কায় ভোট দেওয়ার পাশাপাশি নৌকার বিজয়ের জন্য কাজ করার আহ্বানও জানাচ্ছি।’

ঢাকা-২০ আসনে আইনি জটিলতায় বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারান। জাতীয় পার্টির প্রার্থী সরে দাঁড়ানোতে এখন এ আসনে আওয়ামী লীগ প্রার্থীর প্রতিপক্ষে রয়েছেন ইসলামী আন্দেলন বাংলাদেশ-এর প্রার্থী আব্দুল মান্নান ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী এম এ মান্নান।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম