নরসিংদীতে সুধীজনের সঙ্গে রিটার্নিং অফিসারের মতবিনিময়

নরসিংদী প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৮, ০০:১৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০০:২৪
image

নরসিংদীতে সুধীজনের সঙ্গে রিটার্নিং অফিসারের মতবিনিময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নরসিংদীতে সুধীজনের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে জেলা আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এএইচএম জামেরী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিছবাহ উদ্দিন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পী, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। সভায় নরসিংদী-১ (সদর), নরসিংদী-২ (পলাশ ও সদরের একাংশ) ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক সুধীজন অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা, আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিজেদের মতামত তুলে ধরেন। প্রশাসনের শীর্ষ কর্তাদের মোবাইল নম্বর ক্লোন করে অপপ্রচারের অপচেষ্টা, কালো টাকার ছড়াছড়ি, হামলা ও নাশকতার প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তারা।

নরসিংদীতে সুধীজনের সঙ্গে রিটার্নিং অফিসারের মতবিনিময়

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম