শেষ দিন পর্যন্ত নির্বাচনি লড়াইয়ে থাকতে চাই: এসএম আকরাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০৬:০০
image

শেষ দিন পর্যন্ত নির্বাচনি লড়াইয়ে থাকতে চাই: এসএম আকরাম নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম বলেছেন, ফলাফল যেরকম হওয়ার অবস্থাই তৈরি হোক না কেন তিনি শেষ পর্যন্ত নির্বাচনি লড়াইয়ে থাকবেন। তবে তিনি অভিযোগ করেছেন, ‘আমাকে অনেক বাধা দেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মামলা। তারা গ্রেফতার হয়ে যাচ্ছে। তাদের জামিন দেওয়া হচ্ছে না। যাদের গ্রেফতারের ভয় আছে, যাদের নামে মামলা হয়েছে, তারা আমার নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারছে না।’ বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে নগরীর থানা পুকুরপাড় এলাকায় নিজ নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসএম আকরাম এসব অভিযোগ করেন।
তিনি বলেছেন, ‘তারা জনগণের ভোট পাবে না। তারা মানুষের ভোট ছাড়াই অন্য উপায়ে বিজয়ী হওয়ার পরিকল্পনা করছে। এতো বাধা বিপত্তি উপেক্ষা করে গণসংযোগ করেছি। গণসংযোগে গিয়ে মানুষের বিপুল সাড়া পেয়েছি। আশা করি, আমি বিপুল ভোটে জয়ী হবো। এতে তারা ভয় পেয়ে গেছে। এটা তাদের ভয়ের বহিঃপ্রকাশ। তাদের ভয় কী? আমি ভোটে জিতে যাবো, তারা হেরে যাবে। নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন নির্বাচনের শেষ দিন পর্যন্ত থাকতে চাই।’
‘দিন দিন আমার নির্বাচন করা কঠিন হয়ে পড়ছে,’ উল্লেখ করে আকরাম আরও বলেছেন, ‘আমি যেন নারায়ণগঞ্জ থেকে চলে যাই, এ রকমের ষড়যন্ত্র করছে। সারাদেশে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন করুক। নারায়ণগঞ্জে যেন আমি নির্বাচন করতে না পারি। এ ধরনের আভাস আমি পেয়েছি। দেলোয়ার হোসেন চুন্নু আমার নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করছিলেন। তাকে গত পরশু পুলিশ ধরে নিয়ে গেছে। গতকাল বহু চেষ্টা করেও তার জামিন করাতে পারিনি। গত রাতে বন্দর উপজেলা থেকে আমাদের ২২ জন নেতা-কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। ৩০ ডিসেম্বরের আগে তাদের জামিন হওয়ার আশা করা দুরূহ। চুন্নুর নামে আগের কোন মামলা নেই। পরে তার বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আমার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আসবেন।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম