ঘাটাইলে ওসির প্রত্যাহারের দাবিতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৮

 

ঘাটাইলে ওসির প্রত্যাহারের দাবিতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বিএনপি প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম ও ঘাটাইলের ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলামকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান। একই সঙ্গে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ এবং বিএনপির এজেন্টদের সার্বিক নিরাপত্তা দেয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি আরও বলেন, ‘ধানের শীষের বিজয় সুনিশ্চিত জেনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন করছে। অপরদিকে পুলিশ আমার সমর্থকদের গ্রেফতার করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়েও কর্তৃপক্ষ কোনও কর্ণপাত করেনি।’

তিনি বলেন, ‘যে পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল নিরপেক্ষ হয়ে শান্তি প্রতিষ্ঠাতা করা। আজ তারাই আওয়ামী লীগের পক্ষ নিয়ে সমাজের ত্রাসের রাজত্ব করছে। এ অবস্থায় বিএনপি ও ভোটারদের মধ্যের চরম অনাস্থা ও অবিশ্বাসের সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ নিয়ে নির্বাচনে ধানের শীষের সম্ভাব্য এজেন্টেদের বাড়ি বাড়ি ঘিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের কেন্দ্রে যেতে নিষেধ করছে।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন প্রমুখ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম