রূপগঞ্জে আ.লীগের ৩ কর্মীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৮, ২০:৪০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ২০:৪৭

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে তিনজনকে কুপিয়ে আহত করা হয়েছে। রবিবার রাত ১১টার দিকে উপজেলার দাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত  নজরুল ইসলাম ( ৩৫), শাওন (২৬) ও আসাদকে (৩০) রূপগঞ্জ ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহত ২নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী নজরুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জে) আসনের আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজীর বীর প্রতীক বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়। এই জয়ের খবরে আনন্দ উল্লাস শেষ করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আনন্দ উল্লাস শেষে তিনিসহ তার দুই সহকর্মী আসাদ ও শাওন বাড়ি ফিরছিলেন। তারা দাউদপুরের খৈসার এলাকায় পৌঁছালে সম্প্রতি যুবদল থেকে আওয়ামী লীগে যোগদানকারী হিরন মিয়ার নেতৃত্বে রাসেল, নাদিম, হারিজুল, নাজমুলসহ ১২-১২ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে কুপিয়ে পালিয়ে যায় ।

এ সময় আওয়ামী লীগ কর্মী বাবুল মিয়া তার মুরগির খামারে হামলা চালিয়ে  কমপক্ষে ২শ’ মুরগি মেরে ফেলেছে বলে দাবি করেন। আহতদের রূপগঞ্জ ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক বলেন, ‘বিরোধের জের ধরে তিনজকে কুপিয়ে আহত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম