সিদ্ধিরগঞ্জে আ.লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৯, ১১:০৯আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১১:০৯

সিদ্ধিরগঞ্জে আ.লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে কাউন্সিলর মতির পক্ষে মাহবুবুর রহমান এবং ইসমাইলের পক্ষে রোকেয়া বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

একটি মামলায় ফারুক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক। 

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক জানান,  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির ছোট ভাই মাহবুবুর রহমানের দায়ের করা মামলায় উল্লেখ্য করেন বৃহস্পতিবার বেলা ১১টায় মতি এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে বের হন। এ সময় আসামিরা মতিকে মারধর ও কুপিয়ে জখম করে। তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। এ মামলায় ইসমাইল, হান্নান, ফারুক, মজিবর, নাঈম, আলমগীর ও হাসান মোস্তফাসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়। এ মামলায় ফারুক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে পাল্টা মামলাটি দায়ের করেন ইসমাইলের ভাবী রোকেয়া বেগম। তিনি মামলায় উল্লেখ করেন, সুমিলপাড়ার নতুন বাজার আবেদ আলীর হাজী বাড়িতে তার পৈতৃক সাড়ে ৩ শতাংশ জমি রয়েছে। এই জমিটি দখল করতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা করে এবং বাড়িঘর ভাঙচুর করে। এতে তাদের কয়েকজন আহত হয়। মামলায়, রাজ্জাক, মনির, রফিকসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে। তারা সবাই মতির সমর্থক। 

উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর মতিউর রহমান মতিসহ ১০ জন আহত হয়। মতিকে আহত করার ঘটনার প্রতিবাদে মতির লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও হামলা চালায়। পুড়িয়ে দেওয়া হয় সিদ্ধিরগঞ্জ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যালয়।

এদিকে হামলায় আহত ইসমাইল হোসাইন অভিযোগ করে বলেন,‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির নেতৃত্বে একদল সন্ত্রসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ি, দোকান-পাট ভাঙচুর করে এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর থেকে কাউন্সিলর মতির লোকজন এলাকায় মহড়া দিচ্ছে। তাদের ভয়ে প্রতিপক্ষের লোকজন পালিয়ে বেড়াচ্ছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী