শুটিং শেষে ফেরার পথে ডাকাতের কবলে মাইক্রোবাস

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৯, ২৩:২৫আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২৩:২৭

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা গোমতী সেতুর ঢালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমান বাহিনীর ডকুমেন্টারি সিনেমা তৈরির একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদের মারধরে তিনজন আহত হন। ডাকাতরা মোবাইল ফোন ও টাকাসহ মূল্যাবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। শুটিং শেষে চট্টগ্রাম থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সিনেমাটির পরিচালক সম্রাট।

সম্রাট বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবি শুটিংয়ের কাজ করে মাইক্রোবাসে করে ঢাকা ফেরার পথে রাত আড়াইটার দিকে মেঘনার গোমতী সেতুর ঢালে কিছুটা যানজটে পড়ে আমার টিমের সদস্যরা। এসময় ১২-১৩ জনের মতো দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে গাড়ির ওপরে হামলা চালায়। জোর করে গাড়ি থামিয়ে চালক জসিমকে (৩৫) মারধর করে রক্তাক্ত করে এবং তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি আইফোন, ৭-৮টি স্মার্টফোন, ৪০-৫০ হাজার টাকা, কার্ডরিডার ও জামাকাপড়ের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ডাকাতদের আক্রমণে টিমের তিনজন সদস্য আহত হন। যাওয়ার সময় ডাকাত দল মাইক্রোবাসের চাবিও নিয়ে যায়। এ ব্যাপারে গজারিয়া থানায় লিখিত অভিযোগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনও লিখিত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক