গজারিয়ায় ছুরিকাহত কলেজছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৯, ২০:৫৬আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২০:৫৮

ছুরিকাঘাতে নিহত কলেজ ছাত্র

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ছুরিকাঘাতে আহত কলেজছাত্র রিফাত দেওয়ানের (১৯) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। সোমবার (৭ জানুয়ারি) বিকাল ৩টার দিকে রিফাত মারা যায়। এর আগে রোববার (৬ জানুয়ারি) রাতে গজারিয়ার পোড়াচক বাউশিয়া এলাকা থেকে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।

রিফাত দেওয়ান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র। সে উপজেলার পোড়াচক বাউশিয়ার কামরুল দেওয়ানের ছেলে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রাণবন্ধু জানান, ‘পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে ব্যাডমিন্টন খেলার কথা বলে রিফাত তার বন্ধু শিশির ও শুভর সঙ্গে বের হয়। এরপর খেলার মাঠে ছুরিকাঘাতে আহত হয় সে।’

ওসি আরও বলেন, ‘আরেকটি সূত্রে জানা গেছে, প্রেমঘটিত বিষয়ে তাকে গুরুতর জখম করা হয়েছে। তবে প্রকৃত ঘটনা এখনও জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে এখনো কোনও লিখিত অভিযোগ দেওয়া হয়নি।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম