গোপালগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৯, ১৫:৪৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৫:৪৯

লাশ

গোপালগঞ্জে ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আলী আজম সরদার (৫০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ভোর ৬টায় গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের বিলের মধ্যে একটি জমির বীজ তলার পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। মৃত আলী আজম ওই গ্রামের সিদ্দিক সরদারের ছেলে।

এলাকাবাসী ও গোপালগঞ্জ সদর থানার এস আই মো. বকুল হোসেন জানিয়েছেন, মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের  মৃত আমজাদ আলী শেখের ছেলে মিকাইল শেখ ও নূর ইসলাম শেখ বিলের মধ্যে ধানবীজ তলায় ইঁদুর মারার জন্য ফাঁদ পাতেন। মঙ্গলবার খুব ভোরে আলী আজম সরদার ওই ফাঁদের পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় ফাঁদের তারে জড়িয়ে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি