নারায়ণগঞ্জে ভুয়া চিকিৎসক ও বইয়েরর দোকানকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ০৭:০৮আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০৭:১১

নারায়ণগঞ্জে ভুয়া চিকিৎসক ও বইয়েরর দোকানকে জরিমানা বুধবার (০৯ জানুয়ারি) নারায়ণগঞ্জের বন্দরে চিকিৎসক পরিচয়দানকারী নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাছাড়া, গাইড বই বিক্রির দায়ে দুইটি বইয়ের দোকানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বন্দর উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) পিন্টু বেপারী জানিয়েছেন, ভুয়া চিকিৎসক নূরুল আমিন কোনও সনদ ছাড়াই বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডের ইসলামিয়া সুপার মার্কেটে মেসার্স নির্মাণ পোলট্রি কমপ্লেক্স নামক প্রতিষ্ঠানে বসে অপচিকিৎসা চালিয়ে আসছিল। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের ২৯ ধারা মোতাবেক ৪০ হাজার টাকা জরিমানা করে।
আর বিকেলে বন্দর বাজার এলাকায় গাইড বই বিক্রির অপরাধে বিসমিল্লাহ বই বিতানকে ২ হাজার টাকা ও জামান বই বিতানের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা উপ-পরিদর্শক মো. হানিফ।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান