বাজিতপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ১২:৩৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১২:৪২

বন্দুকযুদ্ধ কিশোরগঞ্জের বাজিতপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আশরাফ উদ্দিন (৩০) নামে এক ডাকাত ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের উজানচর বিলেরপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ উদ্দিন ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মানিকদী দক্ষিণপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, মাদক কেনাবেচা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকে বাজিতপুরের পিরিজপুর ইউনিয়নের উজানচর এলাকায় অবস্থান নেয়। রাত দেড়টার দিকে আনুমানিক ৬-৭ জন মাদক ব্যবসায়ীকে দেখে পুলিশ ধরতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে আশরাফ উদ্দিন নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। এ সময় মৃত আশরাফ উদ্দিনের পাশ থেকে ১টি শটগান, ৫ রাউন্ড কার্তুজ, ২ টি রামদা, ১০০ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘নিহত ব্যক্তির নামে ভৈরব থানা ও নরসিংদী জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক