সোনারগাঁয়ে স্টিল মিলের চুল্লিতে বিস্ফোরণ, দগ্ধ ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ২০:৩৯আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২০:৫৩

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি স্টিল মিলে লোহা গলানোর চুল্লিতে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের তিন জনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দিনগত রাতে রহিম স্টিল মিলে এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানার ওসি মোর্শেদ আলম এ খবর নিশ্চিত করেছেন।

আগুনে দগ্ধ ৩ শ্রমিক হলেন– মকবুল হোসেন (৩৫), সাগর আহমেদ (৪০) ও সামছুল হক(৩৮)।

শ্রমিক ও পুলিশ জানায়, রাতে শ্রমিকেরা স্টিল মিলটিতে লোহা গলানোর জন্য চুল্লিতে কাজ করছিলেন। এসময় বিস্ফোরণ ঘটলে সাগর, মকবুল ও সামছুল দগ্ধ হন। অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করেন।

সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম বলেন, ‘দগ্ধদের মধ্যে মকবুলের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। অন্য দুই শ্রমিক সাগর ও সামছুলকে চিকিৎসা শেষে আজ (শুক্রবার) ছেড়ে দেওয়া হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম