সখীপুরে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৯, ১৭:১৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৭:৪৩

গ্রেফতার টাঙ্গাইলের সখীপুরে প্রায় এক মাস ধরে দশম শ্রেণির এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (১৩ জানুয়ারি) রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত মজিবর (৪২) ও তার স্ত্রী আমেনা বেগমসহ ৪ জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা দায়ের করেন। পরে ওই রাতেই অভিযুক্ত মজিবর ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে মজিবর রহমানকে পাঁচদিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এখনও ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের ধলীপাড়া গ্রামের ওই ছাত্রীকে মজিবর দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মজিবরের পরিবার প্রভাবশালী হওয়ায় ওই মেয়েটির পরিবার কাউকে কিছু বলতে সাহস পায়নি। গত ২৪ ডিসেম্বর স্থানীয় বাজারে যাওয়ার সময় অভিযুক্ত মজিবর রহমান কৌশলে তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে আটকে রেখে নিয়মিত ধর্ষণ এবং নানাভাবে নির্যাতন চালায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রবিবার (১৩ জানুয়ারি) রাতে অভিযুক্ত মজিবর রহমান ও তার স্ত্রী আমেনা বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, ‘সোমবার দুপুরে অভিযুক্ত মজিবরকে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও মজিবরের স্ত্রীকেও আদালতে পাঠানো হয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম