মানিকগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৯, ১৯:২৬আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৯:২৬

কারাদণ্ড

মানিকগঞ্জে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ মামলার এক আসামির যাবজ্জীবন সশ্রম করাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন সোমবার দুপুরে আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি একেএম নূরুল হুদা রুবেল জানান, শিবালয় উপজেলায় বনদুর্গা এলাকায় ২০০৭ সালে ৯ মার্চ রাতে ওই কলেজ ছাত্রী (১৭) প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়। এসময় জগৎদিয়া গ্রামের সোনামুদ্দিনের ছেলে মুদি দোকানদার আসামি সাইদুর রহমান কলেজ ছাত্রীকে মুখে গামছা বেঁধে জোর করে তার মুদিদোকানে নিয়ে ধর্ষণ করে। এসময় কলেজ ছাত্রীর আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে সাইদুর রহমানকে ধরে ফেলে। ঘটনার দুই দিন পর ওই ছাত্রী বাদী হয়ে শিবালয় থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই বছর ৭ জুন তদন্তকারী কর্মকর্তা শিবালয় থানার এসআই রঞ্জিত কুমার দাস আদালতে আসামি সাইদুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে ১১ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় উপরোক্ত রায় ঘোষণা করেন বিচারক।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম