গোপালগঞ্জে ছিনতাইকারীদের হাতে ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ১৪:৪৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৫:৪৫

লাশ

গোপালগঞ্জে ছিনতাইকারীদের আঘাতে দিলু শরীফ (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়ায় এ ঘটনা ঘটে। সদর থানার গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হযরত আলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দিলু শরীফ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের মৃত আব্দুস ছালাম শরীফের ছেলে।

সদর থানার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হযরত আলি জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা পিটিয়ে তাকে গুরুতর আহত করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। তার শরীরের বেশ কয়েক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, আহত দিলু শরীফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম