মানিকগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ১১:৩৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১১:৩৪

সড়ক দুর্ঘটনা মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইটবোঝাই একটি ট্রাকচাপায় মো. রাব্বি মিয়া (১০) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে সিংগাইর উপজেলার মধুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর চকবাড়ী গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ইঞ্জিনিয়ার আবু সায়েম জানান, এসএমবি ইটভাটার ইটবোঝাই ট্রাকটি শিশু রাব্বিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালক শামীমকে আটক করা হয়েছে এবং সিংগাইর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম