প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, যুবলীগ নেতাসহ নিহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৯, ১২:৪৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৪:৪০

 

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, যুবলীগ নেতাসহ নিহত ৪ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আড়াইহাজার উপজেলার ব্রক্ষ্মনদী ই্উনিয়ন যুবিলীগের সাধারণ সম্পাদকসহ চারজন নিহত হয়েছেন। রবিবার (২০ জানুয়ারি) ভোরে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের ( এশিয়ান হাইওয়ে সড়ক) তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের স্বজনরা লাশ নিয়ে আড়াইহাজার চলে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি তদন্ত সেলিম মিয়া।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, নিহতরা হলেন আড়াইহার উপজেলার ব্রক্ষ্মনদী ইউনিয়ন যুবলীগে সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মোক্তার (৫০), একই এলাকার রাজু (৩০)  বাঘানগর এলাকার যুবলীগকর্মী মোমেন (৩৫) ও বড় ফাউসা এলাকার রিপন (৩২)। 

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক মো. এনামুর জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছে। এই ঘটনায় একজন আহত হয়েছে বলে খবর পেয়েছি।

তিনি আরও জানান, দুর্ঘটনায় পড়া গাড়িটি আড়াইহাজারের ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব মোল্লার মেয়ের জামাতা রবিনের।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা থেকে সোনারগাঁ হয়ে আড়াইহাজার যাচ্ছিল প্রাইভেটকাটি। পথে এশিয়ান হাইওয়ে সড়কের তালতরা এলাকায় ভোরে কুয়াশার কারণে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে সোনারগাঁয়ের তালতলা পুলিশ ফাঁড়ির সদস্য ও ফায়ার সার্ভিসের সহায়তায় গাড়ির ভেতরে থাকা চারজনের লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতাহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছে।  

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান