বান্দরবানে ইভটিজিংয়ের অভিযোগে আটক ১

‌বান্দরবান প্রতি‌নি‌ধি
২০ জানুয়ারি ২০১৯, ১৭:০৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২১:৩৫

ইভটিজিং এর অভিযোগে আটক যুবক

বান্দরবা‌নে ইভটি‌জিংয়ের অভিযোগে এক যুবক‌কে  আটক ক‌রে‌ছে পু‌লিশ। আটক যুবকের নাম মো. ইউসুপ। র‌বিবার দুপুরে এ ঘটনা ঘ‌টে। সে  বান্দরবান পৌরসভার কালাঘাটার ফান‌ছি ঘোনার মৃত. মাহফুজ  মিয়ার ছে‌লে।

স্থানীয়রা  জানায়, রবিবার দুপু‌রে  বান্দরবান ইসলা‌মিয়া  ‌সি‌নিয়র  মাদ্রাসা ছু‌টি  হ‌লে  সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী‌কে মাদ্রাসা গেটের বাইরে থে‌কে জোর ক‌রে টে‌নে  নি‌য়ে  যাওয়ার চেষ্টা ক‌রে মো.ইউসুপ। এসময় স্থানীয়রা গিয়ে ওই শিক্ষার্থী‌কে উদ্ধার ক‌রে।  প‌রে পু‌লিশ এসে ঘটনাস্থল থে‌কে মো.ইউসুপ‌কে আটক ক‌রে থানায় নি‌য়ে যায়।

এ বিষ‌য়ে  পু‌লি‌শের  উপ-প‌রিদর্শক (এসআই) মো. রফিক জানান,  সপ্তম শ্রেণির ওই মাদ্রাসা শিক্ষার্থীকে ইভটি‌জিং করার খবর পে‌য়ে  ঘটনাস্থল  গিয়ে মো. ইউসুপ‌কে  আটক  ক‌রা  হ‌য়। আট‌কের পর তার প‌কে‌ট  থে‌কে এক পু‌রিয়া  গাঁজা  পাওয়া  গে‌ছে। তার  বিরু‌দ্ধে  আইনানুগ  ব্যবস্থা  নেওয়া  হ‌বে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম