মাদারীপুরে তিন বেসরকারি হাসপাতাল মালিককে জেল-জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ১০:০৪আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১০:১৩

কারাদণ্ড পাওয়া দুই  হাসপাতাল মালিক মাদারীপুরের টেকেরহাটে অনুমোদন না নিয়ে হাসপাতাল পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেওয়া ও অব্যবস্থাপনার অভিযোগে ৩টি বেসরকারি হাসপাতালের মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে বিকালে পর্যন্ত হাসপাতাল তিনটিতে অভিযানের পর, মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারিহা তানজিন এই সাজা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প, জেলা প্রশাসন এবং সিভিল সার্জন অফিসের যৌথ উদ্যোগে সিটি হাসপাতাল, ইউএস মডেল হাসপাতাল এবং রোকেয়া প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ (২) এর ধারা অনুযায়ী, রোকেয়া প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মনিরুজ্জামান মিয়াকে ছয় মাসের এবং সিটি হাসপাতালের মালিক রফিকুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ইউএস মডেল হাসপাতালের মালিক সৈয়দ জুয়েলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম