গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ারের সঙ্গে স্পিরিট পানে দুইজনের মৃত্যু, মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৯, ২১:১৪আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:১৪

মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ারের সঙ্গে স্পিরিট মিশিয়ে পান করে দুই যুবকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম বাদী হয়ে দুইজনের নামসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৩ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসা রোড এলাকায় একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের কনের ভাই ও বন্ধুরাসহ কয়েকজন অতিথি আনন্দ করতে গিয়ে বিয়ার পানের আয়োজন করে। এ সময় ওই অনুষ্ঠানে হিরো কসমেটিক্স কারখানার মালিক হিরো হাওলাদারও যোগ দেয়। বিয়ার পানের পর তাদের ভালো নেশা হয়নি বলে জানালে, হিরো হাওলাদার তাদের নিজের কসমেটিকস কারখানায় রাখা স্পিরিট এনে দেয়। পরে তারা ওই বিয়ারের সঙ্গে স্পিরিট মিশিয়ে পান করে। এতে আকিব আল-হাসান (২২), আশিক (১৮), দ্বীন ইসলাম (২৮), আক্কাস (১৯) ও   রাসেলসহ (১৯) কয়েকজন ওই রাতেই অসুস্থ হয়ে যায়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এসময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকিব আল হাসান শুক্রবার সকালে এবং আশিক শুক্রবার দুপুরে মারা যায়। এঘটনায় পুলিশ বাদী হয়ে হিরো কসমেটিকস অ্যান্ড ক্যামিকেলের মালিক হিরো হাওলাদার এবং আমিনুল হকের ছেলে নাহিদসহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে ১২টি বিয়ারের খালি ক্যান ও হিরো হাওলাদারের কসমেটিকস কারখানা থেকে ৪ লিটার স্পিরিট জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন শাহ পারভেজ জানায়, গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ারের সঙ্গে স্পিরিট পানে ২ যুবকের মৃত্যু ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি