ছেলের আটকের খবরে স্ট্রোকে মায়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৯, ২২:৩৫আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২২:৩৫

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের হাতে ছেলের আটকের খবর শোনার পর স্ট্রোক করে কাজল রেখা (৬০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারের শিকার ওই ব্যক্তির নাম তুহিন। তার অভিযোগ, কোনও গ্রেফতারি পরোয়ানা বা অভিযোগ ছাড়াই তাকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন ও ছাব্বির আহমেদকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহীদুল ইসলাম।

পুলিশের হয়রানির শিকার ব্যবসায়ী তুহিন বলেন, ‘শনিবার রাতে রূপগঞ্জের কেন্দুয়া পণ্ড গার্ডেনের সামনে বাবুলের দোকানে বসে আমি চা পান করছিলাম। এসময় ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রুহুল আমিন ও ছাব্বির আহমেদ আমার নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে দাবি করে, আমাকে আটক করে স্থানীয় মায়ারবাড়ি এলাকায় নিয়ে যান। তখন আমি দুই এসআইকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলি, আমর বিরুদ্ধে কোনও মামলা মোকদ্দমা নেই এবং কোনও গ্রেফতারি পরোয়ানাও নেই। থাকলে কাগজ দেখান। কিন্তু পুলিশ কোনও কাগজ না দেখিয়ে আমার কাছে মোটা অংকের টাকা দাবি করে। অন্যথায় অন্য মামলায় চালান দেবে বলে ভয়ভীতি দেখায়।’

স্থানীয়রা জানান, আটকের খবর পেয়ে তুহিনের তার ভাই রিপন স্থানীয় কাউন্সিলর জহিরুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা মাইনউদ্দিনকে সঙ্গে নিয়ে মায়ারবাড়ি এলাকার জমজম হোটেলে তুহিনকে ছেড়ে দেওয়ায় জন্য তিন হাজার টাকা দেয় পুলিশকে। পুলিশ আরও টাকা দাবি করে। এদিকে ছেলেকে পুলিশ আটক করেছে এমন খবর শুনে স্ট্রোক করেন মা কাজল রেখা। মুমূর্ষ অবস্থায় তাকে স্থানীয় দায়েমউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার বিষয়টি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারকে অবহিত করলে তিনি ঘটনার তদন্তের জন্য রূপগঞ্জ থানার ওসি আব্দুল হককে দায়িত্ব দেন। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান আব্দুল হক। পরে রাতেই দুই এসআইকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

এ ব্যাপারে জেলা বিশেষ শাখার ইন্সপেক্টর সাজ্জাদ রোমান জানান, তুহিনকে বিনা কারণে আটকের অভিযোগের সত্যতা খুঁজে পাওয়ায় দুই এসআইসের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন পুলিশ সুপার। তবে বৃদ্ধার নিহতের ঘটনার সঙ্গে পুলিশের জড়িত থাকার কোনও সম্পৃক্ততা নেই।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক